স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোবারক হোসেন। এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয় বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হককে অপসারণ করা হয়। সারাদেশের মেয়রগণকেই এক আদেশে সরকার অপসারণ করে।
নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন না।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।