স্টাফ রিপোর্টার:
বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র কর বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে হয়।
বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।