Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশেষ নিরাপত্তা বাহিনী’ আইন সংশোধন হচ্ছে, নতুন বিধানে কী থাকছে?

admin

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ০৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ০৫:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
‘বিশেষ নিরাপত্তা বাহিনী’ আইন সংশোধন হচ্ছে, নতুন বিধানে কী থাকছে?

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হবে। নতুন আইনে যুক্ত করা হবে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Manual2 Ad Code

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনটি সংশোধন ও অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবারের সদস্যগণ’ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ প্রণয়ন করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এইরূপ পরিবর্তিত পরিস্থিতিতে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

Manual1 Ad Code

এ ছাড়া বিদ্যমান আইনের আওতায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের’ নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানগুলো প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয়। ফলে তা বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। ওই আইনের কিছু বিধান বিলোপসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন করে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সংশোধন অধ্যাদেশ ২০২৪’ উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

শেয়ার করুন