প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
বিশ্বনাথে বাজার তদারকি করলেন এমপি লুনা
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার পরিদর্শনকালে চাউল, ডাল, খেজুর, পিয়াজ, সোলা ও সবজির দোকানগুলোর ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ শুনেন। এসময় তিনি ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।
এমপি লুনা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে দেন। আর ব্যবসায়ীদের ওই অধিক মুনাফা অর্জনের চেষ্টা হচ্ছে একটি সম্পূর্ণ অনৈতিক পদ্ধতি। আর এতে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। এজন্য বাজার নিয়ন্ত্রণ রাখা সবার দায়িত্ব।
এসময় সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ থানার একদল পুলিশ, উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান। সাপ্তাহিক বিয়ানীবাজারের আলো, রেজি নং: সিল/১২৮ প্রকাশনার ১২ বছর