Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠক শেষে শি জিনপিংয়ের ক্রেমলিন ত্যাগ

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৩ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বৈঠক শেষে শি জিনপিংয়ের ক্রেমলিন ত্যাগ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দিনের আলোচনার পর মঙ্গলবার মস্কো সময় রাত ৯ টার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্রেমলিন ত্যাগ করেছেন। বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতার মধ্যে প্রায় ছয় ঘণ্টা ধরে বৈঠক চলে। খবর তাস’র।

বৈঠক চলাকালে পুতিন ও শি জিনপিং সীমিত এবং বর্ধিত উভয় পরিসরে আলোচনা করেন। তারা রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন এবং গণমাধ্যমের জন্য বিবৃতি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত নৈশভোজের মধ্যদিয়ে তাদের আলোচনা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শেয়ার করুন