Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ করবে জামায়াত

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪ | ০৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ | ০৬:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ করবে জামায়াত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

Manual3 Ad Code

সোমবার (২৯ জানুয়ারি) এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদামতো দ্রব্য-সামগ্রী যাওয়া যাচ্ছে না।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে। সরকারের ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না। দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে। তামাশার ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।

Manual4 Ad Code

‘তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সব জেলা সদরে আগামীকাল (মঙ্গলবার) ৩০ জানুয়ারি মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।’

Manual6 Ad Code

এ কর্মসূচি সফল করতে তিনি জামায়াতের সব জেলা সংগঠন ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন