স্টাফ রিপোর্টার:
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রী হয়েও মতিউর রহমান নিজামি ও আলী আহসান মুজাহিদরা শহিদ মিনারে ফুল দিতে যাননি। তবে এবার প্রথমবারের মতো জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে তাকে শহিদ মিনারে এবার যেতে হয়েছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ দলীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এরমাধ্যমে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। ২০০১ সাল থেকে পরবর্তী পাঁচ বছর সরকারে শরিক অবস্থায় দলটির মন্ত্রীরা রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে সে সময় তারা শহিদ মিনারে যাননি।
নিজামি-মুজাহিদ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ফাঁসি দিয়েছিলেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।