Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফি) মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual6 Ad Code

বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলার (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হবে এবং সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এদিকে তার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি শোকবার্তা দিয়েছে।

Manual3 Ad Code

আজ দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।

Manual2 Ad Code

শোকবার্তায় বলা হয়, তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।

Manual6 Ad Code

শেয়ার করুন