Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন চাপ উপেক্ষা করে চীন-রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
মার্কিন চাপ উপেক্ষা করে চীন-রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না। শনিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

Manual2 Ad Code

ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।

Manual8 Ad Code

এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহেরান কাজ করবে বলে তিনি জানান।

বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বঝুতে হবে, তেহেরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না। বিশ্বের কাছে এটাই বার্তা।

Manual5 Ad Code

৬৯ বছর বয়সী ইরানের নতুন প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারপ্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং ২০১৫ সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়নসহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে ইরানিরা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন। কারণ ইরানে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হলেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Manual3 Ad Code

শেয়ার করুন