Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্কিন সেনাদের এখনই জার্মানি ত্যাগ করা উচিত’

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
‘মার্কিন সেনাদের এখনই জার্মানি ত্যাগ করা উচিত’

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সঙ্গে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে পরিহার করতে হবে।

Manual8 Ad Code

জার্মান সরকারকে অবশ্যই যুক্তরাষ্ট্রেকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিয়ে যায়। খবর দ্যা সানের।

সেভিম দাগদেলেন বলেন, ৭৮ বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে জার্মানির বাইরের কোনো ভূখণ্ড মনে হয়। কারণ সেখানে এ দেশের সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সংসদীয় কমিটির সদস্য।

জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে।

Manual6 Ad Code

এ ছাড়া এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।

Manual4 Ad Code

শেয়ার করুন