Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহতাবের ১২ লাখ টাকার পণ্যের চালানে পাওয়া গেল যা

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
মাহতাবের ১২ লাখ টাকার পণ্যের চালানে পাওয়া গেল যা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় ১২ লাখ টাকার চোরাই পণ্যের চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (৭ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (৬ জুন) দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুশিঘাট নয়াপাড়া মসজিদ সংলগ্ন রাস্তা থেকে মাহতাব উদ্দিনকে (২৬) আটক করা হয়।
তিনি জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা মেট্টো ম-৫১-৩৪২৫ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে ৩৯টি কার্টুনে সর্বমোট ৮ লাখ ১৯ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি পাওয়া যায় যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।

Manual4 Ad Code

এ ব্যাপারে শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (৭/৬/৬/২৬) দায়ের করে মাহতাবকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

শেয়ার করুন