স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দানের অভিযোগে একজনকে খাঁচায় পুরেছে র্যাব-৯। তার নাম কুতুব উদ্দিন (৩১)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম বিভাগ। তারা জানায়, রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুতুব উদ্দিন মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর বড়ডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
তিনি জুড়ী থানায় দায়েরকৃত তার স্ত্রী ও ৪ বছরের শিশুসন্তানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার (নং ১০/ ২৯/১২/২৫) আসামী।
কুতুব উদ্দিনকে জুড়ী থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।