Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল থেকে শিশু অপহরণ, র‌্যাবের কব্জায় বাপ্পারাজ

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেডিকেল থেকে শিশু অপহরণ, র‌্যাবের কব্জায় বাপ্পারাজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় বাপ্পারাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৩ মার্চ) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‌্যাব-১০ সিপিসি-১ ঢাকার একটি দল।

শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) কেশবপুর এলাকার মৃত আব্দুল মালেক চৌধুরীর ছেলে।

Manual6 Ad Code

জানা যায়, ভিকটিম কাজী ফুজাইল (২) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কাজীবাড়ি এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তার শ্বশুর হাফেজ মাওলানা নাসির উদ্দিন গত শুক্রবার (২০ মার্চ) অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual3 Ad Code

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে তার স্ত্রী নুসরাত জাহান দুই সন্তান ও পরিবারের লোকজনদের নিয়ে শ্বশুরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগে যান। বিকাল ৩টার দিকে ফুজাইলকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফুজাইলের খালা ইসরাত জাহানের মোবাইল ও মামা সাদ বিন ইকরামের মোবাইলে ফোন করে জানায় যে, ভিকটিম তার কাছে আছে। তাকে ফেরত পেতে হলে সাড়ে ৩লাখ টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষনিক বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে হবে।

Manual3 Ad Code

পরে ফুজাইলের পিতা বাদী হয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা (নং ২৯/২২/৩/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বাপ্পারাজকে গ্রেপ্তারে সক্ষম হয়।

তাকে ঢাকার শাহবাগ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual6 Ad Code

শেয়ার করুন