Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান

admin

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান আব্দুস সাত্তার। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও (জাইমা রহমান) সঙ্গে নিয়ে আসবেন।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

Manual4 Ad Code

বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এক সপ্তাহ পরে, ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। ১৭ বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন