Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হ ত্যা, ৪ জনের মৃ ত্যু দ ণ্ড

admin

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হ ত্যা, ৪ জনের মৃ ত্যু দ ণ্ড

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। এদিকে মামলায় অন্য ৫ আসামনিকে খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—ইমন মিয়া, আল-আমিন, সাকির আহমদ, পারভীন বেগম ও রোকসানা বেগম। রায় ঘোষণার সময় পলাতক আসামিরা ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় নাঈমকে। এ ঘটনায় নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে সে সময় মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত ওই কলেজছাত্র মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

Manual8 Ad Code

এদিকে আদালতের রায়ে মামলার বাদীপক্ষরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন