Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর থেকে স্কুলছাত্রী নিয়ে সিলেটে যুবক, অতঃপর যা ঘটলো

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
যশোর থেকে স্কুলছাত্রী নিয়ে সিলেটে যুবক, অতঃপর যা ঘটলো

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতারকৃত যুবক আব্দুল্লাহ ইফাদ (২০)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ১নং বিবাদীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিম বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Manual4 Ad Code

পরবর্তীতে স্থানীয় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভিকটিমের পরিবার জানতে পারেন যে, বিদ্যালয়ে যাওয়ার পথে বাঘারপাড়া থানাধীন চণ্ডীপুর গ্রামের চণ্ডীপুর মাদ্রাসা মোড়ে পৌঁছামাত্র ১নং বিবাদী পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগীর সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে যশোর জেলার বাঘারপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় যশোর বাঘারপাড়া থানার মামলা নং- ১৯, তারিখ- ২৬/০৭/২০২৬ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩), জিআর নং- ১২৬/২৬ এর মূলে যশোরের বাঘারপাড়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করে এবং এই সময় অপহৃত স্কুলছাত্রীকে গ্রেফতার করা হয়।Maps

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন