Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে নাচের ওয়ার্কশপে ছুরিকাঘাতে ২ শিশুর মৃত্যু, আহত ৯

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ০২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ০২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাজ্যে নাচের ওয়ার্কশপে ছুরিকাঘাতে ২ শিশুর মৃত্যু, আহত ৯

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকার একটি নাচের ওয়ার্কশপে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে দুই শিশু। এ ছাড়া এ হামলায় ৭ শিশুসহ আরও ৯ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার ব্রিটিশ সংসাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

মার্সিসাইড পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও ড্যান্স ওয়ার্কশপে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুদের রক্ষা করার চেষ্টার সময় ছুরিকাঘাতে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া চার শিশুর অবস্থাও গুরুতর।

হামলার পর হত্যা ও হত্যাচেষ্টার সন্দেহে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে ১৭ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, কেন এ হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট।

Manual8 Ad Code

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ভয়ংকর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।

ঘটনার বর্ণনায় মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেন, একটি বিদ্যালয়ে শিশুরা টেলর সুইফট থিম নাচের ওয়ার্কশপে অংশ নেয়। এ সময় হামলাকারী তরুণ ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে। হামলার শিকার শিশুদের বয়স ৬ থেকে ১০ বছর।

তিনি আরও বলেন, জরুরি কল পাওয়ার পর ১৩টি অ্যাম্বুলেন্স, সশস্ত্র যানবাহন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। শিশুদের ওপর এমন হিংসাত্মক আক্রমণ যুক্তরাজ্যে বিরল। জরুরি কলগুলোতে সাড়া দেওয়া কর্মকর্তারা তাই বিষয়টি জানতে পেরে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন সেরেনা কেনেডি।

এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Manual5 Ad Code

শেয়ার করুন