Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাইসির মৃত্যুতে মোটেও বদলাবে না পররাষ্ট্রনীতি: ইরান

admin

প্রকাশ: ২১ মে ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাইসির মৃত্যুতে মোটেও বদলাবে না পররাষ্ট্রনীতি: ইরান

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক :
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় দুই নেতার প্রতি শোক ও সমবেদনা জানায়।

Manual5 Ad Code

মন্ত্রণালয়টি বলেছে, এই দুই নেতার মৃত্যুতেও জাতীয় স্বার্থ হাসিলে ইরানের কূটনৈতিক উদ্দেশ্য এবং ইতিবাচ ও গঠনমূলক ইরানি বৈশ্বিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

Manual4 Ad Code

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক বছর ধরে রাইসি ও আমির-আব্দুল্লাহিয়ানের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে ইরানের পররাষ্ট্র নীতি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি সমুন্নত করতে বেশ অবদান রেখেছেন এই দুই নেতা। বিভিন্ন দেশের সাথে ভালো সখ্য গড়তেও জোর কদমে কাজ করেছন তারা।

Manual1 Ad Code

রোববার এক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন