Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

admin

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের-রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

Manual8 Ad Code

বুধবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি করেন।

Manual8 Ad Code

মামলার এজাহারে বলা হয়, রাজউক কর্মকর্তা সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২ এর পরিচালক মো. মোবারক হোসেনের করা সম্পদ বিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Manual2 Ad Code

অপর এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশ করে পরস্পরের সহযোগিতার মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে সাহানা পারভীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনামলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শেয়ার করুন