Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সফরে উচ্ছেদ, দুদিন পরই ফের দখল

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতির সফরে উচ্ছেদ, দুদিন পরই ফের দখল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে মহানগরীর চাঁদনীঘাটে উচ্ছেদ করা হয়েছিল অবৈধ যানবাহন স্ট্যান্ড ও অস্থায়ী দোকানপাট। কিন্তু দুদিন পরই এই স্থানে ফের বিভিন্ন যানবাহন পার্কিং করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, ক্বীন ব্রীজ এলাকা থেকে থেকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত উচ্ছেদ করা স্থানেই সারিবদ্ধভাবে যানবাহন রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। পাশেই রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। গাড়ি ও অস্থায়ী দোকানের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Manual3 Ad Code

তালতলার বাসিন্দা হ্যাপি বেগম বলেন, ‘আমার দুটি ছেলে স্কুলে আসা-যাওয়ার সময় এখানে গাড়ি দাঁড়িয়ে থাকায় সমস্যা হয়। বিশেষ করে স্কুল ছুটির সময়ে ভিড় আরও বেড়ে যায়। জায়গাটি যদি খালি রাখা হয়, তাহলে শিক্ষার্থী ও পথচারীদের জন্য সুবিধা হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কর্মসূচিকে কেন্দ্র করে অভিযান হলেও পরবর্তীতে আবারও একই চিত্র দেখা যায়। তাদের প্রশ্ন রাষ্ট্রপতির সফর উপলক্ষে যদি একদিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়, তাহলে অন্যান্য সময়ে অবৈধ পার্কিং বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

Manual7 Ad Code

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফি জানান, স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে হাঁটার জায়গা কমে যায় এবং অনেক সময় রাস্তা দিয়ে চলতে হয়।
সচেতন নগরবাসীর দাবি, চাঁদনীঘাটে নিয়মিত নজরদারি ও অবৈধ পার্কিং বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আমরা শিগগির উচ্ছেদ অভিযানে নামব।

শেয়ার করুন