Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনে পড়েছিলো কাটা লাশ

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
রেললাইনে পড়েছিলো কাটা লাশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে লালমাটিয়া এলাকায় রেললাইনে দুই পা কাটা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি বলেন- স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমাদের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। অনুমানিক ৪০ বছর বয়েসি এই পুরুষের মরদেহের দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরে লালমাটিয়া এলাকায় ঘুরোঘুরি করছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন