Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন ড. ইউনূস

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ০৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ০৭:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
রোববার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন ড. ইউনূস

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোববার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন।

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন।

Manual2 Ad Code

শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের চার দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Manual2 Ad Code

সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, উদ্দেশ্য, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শেয়ার করুন