স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে টিটু দাস (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ভোরে পরিবারের অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।