Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাটডাউন সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

admin

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
শাটডাউন সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।

Manual1 Ad Code

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপিপন্থি আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন, আবুল কালাম, হান্নান ভুঁইয়াসহ প্রমুখ।

Manual8 Ad Code

বুধবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।

এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন