নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছিতে এবার পাওয়া গেছে ৪৭ লক্ষাধিক টাকা।
শনিবার (১১ জুলাই) টাকাগুলো গণনা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।
এর আগে প্রথমবার মাজারের দানবাক্সে ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।
শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকাগুলো গণনা শুরু হয়। এ সময় ৩ ডেকছি ও ৮টি দানবাক্স খোলে টাকা গণনার কাজ শুরু হয়। শেষ হয় শেষ বিকালের দিকে।
এরপর উপস্থিত গণমাধ্যমকে জানানো হয়, এবার মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
টাকার সাথে এবার গহণা বা অন্যান্য মূল্যবান ধাতু পাওয়ার কোনো খবর না পাওয়া গেলেও প্রধানমন্ত্রীর ও হযরত শাহজালাল (র.) এর কাছে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।