Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের অবরোধ, ৩ ঘণ্টা পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৪:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রমিকদের অবরোধ, ৩ ঘণ্টা পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-জকিগঞ্জ সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমকিরা গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

Manual5 Ad Code

জানা যায়, ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজনকে গোলাপগঞ্জের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর সোমবার (২ অক্টোবর) আহত ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শ্রমিকরা জানান- ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। সবশেষে ওসি জানান- তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।

Manual7 Ad Code

অবরোধের কারণে গোলাপগঞ্জের দুদিকে রাস্তায় শত শত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন লোকজন।

Manual5 Ad Code

পরে বেলা ২টার দিকে গোলাপগঞ্জ থানাপুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। সে বৈঠকে তাদের দাবি পূরণ হওয়ায় বিকাল ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (গোলাপগঞ্জ) সুদীপ দাস।

শেয়ার করুন