Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে খাটের নিচ থেকে ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে খাটের নিচ থেকে ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার

Manual4 Ad Code

শ্রীমঙ্গল ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এ তথ্য জানান।

Manual5 Ad Code

জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকা একটি বাড়ির খাটের নিচে পাওয়া যায় এই অজগর। এ সময় বাড়ির লোকজন ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন