নিউজ ডেস্ক :
সদর হাসপাতালে এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেল্লাল সিকদার ও নাসির।
ভুক্তভোগী নারীর অভিযোগ, সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি ধর্ষণ করেন।
ভোরের দিকে তিনি হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ভুক্তভোগী ওই নারী হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে সহায়তার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করি। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।