Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার আলোচনায় বসতে রাজি: আইনমন্ত্রী

admin

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ০৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ০৪:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সরকার আলোচনায় বসতে রাজি: আইনমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সঙ্গে সরকার বসতে রাজি আছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের টানেলের নীচে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে শিক্ষার্থীদের সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। ফলে আন্দোলনকারীরা যখন রাজি হবে, তখনই সরকার তাদের সঙ্গে বৈঠকে বসবে।

Manual1 Ad Code

সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে। আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। এবং আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে, কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।

Manual7 Ad Code

আইনমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, আমরা দেখেছি এবং বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করেছি, কোমলমতি আন্দোলনরত শিক্ষার্থীদের যে দাবি ছিল, সরকার তাদের কথা বিবেচনা করে দাবিগুলো মেনে নিতে রাজি হয়েছে। তাই আমার মনে হয়, আজ থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই। সে কারণে, আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, পিতৃতুল্য নাগরিক হিসেবে তাদের অনুরোধ জানাচ্ছি, যাতে তারা সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।

শেয়ার করুন