সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের সীমান্ত এলাকায় সমাবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সদর থানার ওসি রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ৭টায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ওসি আরও জানান, সাবেক এমপি রঞ্জিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। তারা মিয়াকে মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
এ বিষয়ে তারা মিয়া যাতে সঠিক তথ্য দেন, এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান ওসি রতন শেখ।
তবে রঞ্জিত চন্দ্র সরকারের সমাবেশের স্থান নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে সিলেট-সুনামগঞ্জ সীমান্তের মেঘালয়-সংলগ্ন এলাকার কথা বলা হলেও দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সমাবেশটি সুনামগঞ্জে নয়, সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় হয়ে থাকতে পারে।
এদিকে তারা মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার দ্রুত মুক্তি দাবি করেছেন।
প্রসঙ্গত, তারা মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত সরকারের সময়কালে রঞ্জিত এমপি হওয়ার পর এলাকায় তারা মিয়ার বিতর্কিত ভূমিকা ছিল।
সোমবার বিকেলে ভাইরাল হওয়া রঞ্জিতের ভিডিও বক্তব্যে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করেন রঞ্জিত সরকার।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।