Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহেববাজারে ৪০ বোতল কেরুসহ আকাশ ও কিষান আটক

admin

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৬ | ০৭:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সাহেববাজারে ৪০ বোতল কেরুসহ আকাশ ও কিষান আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার এলাকা থেকে ৪০ বোতল কেরু মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাহেবেরবাজারস্থ বুরজান চা বাগানের ত্রিমুখী রাস্তার উপরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- খাদিম চা বাগানের মৃত রঞ্জ গোয়ালার ছেলে কিষান গোয়ালা (২২) ও বাদল নায়েকের ছেলে আকাশ নায়েক (২৪)।

Manual6 Ad Code

তাদের কাছ থেকে বাংলাদেশে তৈরি কেরু এন্ড কোম্পানির ৫০০ মিলিলিটারের ৪০ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।

শেয়ার করুন