নিজস্ব প্রতিবেদক:
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এই তথ্য জানায়।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার ও মৃত পচন আলীর ছেলে জেবুল আহমদ (৫৫) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার বেলগাঁও এলাকার মো. লিয়াকত আলীর ছেলে মো. আতাউর রহমান (৩৫)।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে মহানগরীর মহাজনপট্টিতে চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ গাড়ি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর মোড় থেকে গাড়িটিকে আটক করে। এ সময় ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ গাড়ি তল্লাশি করে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট ও ৫০ কেজি Citric Acid জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৩/১০/২০২৬ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B (1) (b)/25D রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।