Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের তরুণী নেত্রকোনা থেকে উদ্ধার, গ্রেপ্তার জয়

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৪:২০ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ০৪:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের তরুণী নেত্রকোনা থেকে উদ্ধার, গ্রেপ্তার জয়

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেট থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থী তরুণীকে নেত্রকোনা থেকে উদ্ধার এবং অপহরণকারী জয় দাস (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (২২ জুলাই) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনার খালিয়াজুরি থানার মুরাদপুর এলাকা থেকে তরুণীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

অভিযানে অংশ নেয় র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ সদস্য।

জয় দাস খালিয়াজুরি থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে। জানা গেছে, সিলেটের জালাবাদ থানা এলাকার বাসিন্দা এএসসি পরীক্ষার্থী ওই তরুণীকে প্রায়ই উত্যক্ত করতেন জয়। তিনি তাকে প্রেমের প্রস্তাব দিলে তরুণীটি তা প্রত্যাখ্যান করেন। এমনকি তার জয়ের স্থানীয় অভিভাবককেও বিষয়টি অবগত করা হয়েছিল। এ অবস্থায় গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে মেয়েটি তার মাসির বাড়ি যাওয়ার পথে করের পাড়া পয়েন্ট থেকে জয় ও তার অপর সঙ্গীরা তাকে অপহরণ করে।

Manual7 Ad Code

এ অবস্থায় মেয়েটির অভিভাবক জালালাবাদ থানায নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (১৩/১৭/৭/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মেয়েটিকে উদ্ধার ও জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাদের দু’জনকেই জালালাবাদ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

শেয়ার করুন