Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের বটেশ্বর থেকে আটক শাহরিয়ার-তামিম

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের বটেশ্বর থেকে আটক শাহরিয়ার-তামিম

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বটেশ্বর থেকে শাহরিয়ার ও তামিম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, তারা চোরাকারবারী।

Manual3 Ad Code

রবিবার (১৪ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার বিকাল ৪টার দিকে বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়ক থেকে তাদের আটক করা হয়।

শাহ শাহরিয়ার চিশতী (২১) জৈন্তাপুর থানার হরিপুরের উপর শাম্বাপুর এলাকার মৃত শাহ গোলাম নবী ও রশিদা বেগমের ছেলে। আর মো. তামিম হোসাইন (২৪) বরিশাল জেলার গৌরনদী থানার চন্দনপুরহাট গ্রামের মুসলিম মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে এয়ারপোর্ট থানার গোয়াইপাড়া এলাকার বাসিন্দা।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট চলকালে একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট-থ- ১২-৯৩৫২) তল্লাশি করে তামিম ও শাহরিয়ারের হেফাজতে থাকা ১০০ পিছ ভারতীয় বেনারশী শাড়ি ও ৬০০ পিছ রঙ ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়েছে যার বাজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা।

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনজরুল আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন