নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীল এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার থেকে ভারতীয় চা পাতা ভর্তি একটি কাভার্ড ভ্যানসহ ইকবাল হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। তারা জানায়, সাহেবের বাজারের মকবুলের বাসার সামনের রাস্তা থেকে কাভার্ড ভ্যানটি ও ইকবালকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।
ইকবাল গোয়াইনঘাট থানার ফেনাইকোনা এলাকার আতাউর রহমান ও পছিনা বেগমের ছেলে।
এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৫৩ বস্তায় ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে যার বাজার মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে ইকবালকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।