প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
সিলেটের মাঝপাড়া থেকে গ্রে*প্তা*র দুই ভাই
স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, বুধবার (মঙ্গলবার দিবাগত) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার কান্দিরগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হককে (৩৯) তার নিজ বসতঘর থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই এলাকায় নিজ ঘর থেকে তার ভাই আব্দুল হাসিমকেও (৪১) গ্রেপ্তার করা হয়।
আব্দুল হক ও আব্দুল হাসিম ওই এলাকার মৃত সোনাফর আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানে সময়ে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ১ বক্স মাদক সেবনের সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফুয়েল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১/১/৪/২৬) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) র্কমর্কমতা মনজুরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান। সাপ্তাহিক বিয়ানীবাজারের আলো, রেজি নং: সিল/১২৮ প্রকাশনার ১২ বছর