নিজস্ব প্রতিবেদক :
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি, মোমিনখোলা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।