স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগরের মাঝামাঝি স্থানে (আউটার সিগন্যালে) আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল।
তবে ট্রেন লাইন চালু করতে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরানো হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম সাগর জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আনুমানিক সোয়া সাতটার দিকে কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে আসলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে বিকল হয়ে আটকে যায়।তবে দ্রুততার সঙ্গে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সিলেট থেকে নিয়ে আসা হয় জানিয়ে তিনি আরও বলেন, এ ইঞ্জিন দিয়ে বিকল উপবন ট্রেনের ইঞ্জিন সরিয়ে রেল লাইন স্বাভাবিক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।