Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হলো ১৩ ঘণ্টা পর

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হলো ১৩ ঘণ্টা পর

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়।

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করার পর সকাল পৌনে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে আটকে পড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত স্থান ক্রস করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

প্রসঙ্গত, বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও নামক স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

শেয়ার করুন