নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত করতে পারলেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরআগে তিনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই একাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে ফেরত পান তারা। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
গত ২৪ মার্চ এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। জিডিতে বলা হয়, ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।