নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বালাগঞ্জ থেকে র্যাব অনলাইন জুয়াড়ি দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব। সোমবার (১৫ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, বালাগঞ্জের নিজ গহরপুর গ্রামের ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), একই উপজেলার আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে আখতার হোসেন (৩০) ও নিজ গহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।