Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আইন লঙ্ঘনে ৬৬ মা ম লা

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আইন লঙ্ঘনে ৬৬ মা ম লা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এসএমপির মিডিয়া শাখা জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮০টি যানবাহন আটক করা হয়েছে।

এদিকে একই সময় এসএমপির অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতার আসামি রয়েছেন।

Manual4 Ad Code

এ সময় ১০০ পিস ইয়াবা বড়ি ও ভারতীয় অবৈধ চকলেট, ক্রিম ও মেহেদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

শেয়ার করুন