Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আবুল ও রাজনকে ধরল র‌্যাব, সাথে যা পেল

admin

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ২০ জুন ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আবুল ও রাজনকে ধরল র‌্যাব, সাথে যা পেল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও চারটি খাতা জব্দ করা হয়।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টা দিকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানার কায়স্তগ্রাম এলাকার মৃহ শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) ও হেতিমগঞ্জ এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।

Manual4 Ad Code

র‌্যাব-৯ জানায়, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারস্থ হোসেন এন্টারপ্রাইজের ভেতরে অভিযান চালায়। এসময় দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। অভিযানের সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও চারটি খাতা উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual3 Ad Code

আটককৃত ব্যক্তিরা জানান, তারা FA999, KG999, FG66, CV999, GB99, VB8, 6rwin, 1333bet, 1xBetসহ আরও বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে খেলায় যুক্ত করতেন এবং এর বিনিময়ে তারা কমিশন গ্রহণ করতেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনা ও অংশগ্রহণের বিভিন্ন আলামত পাওয়া যায়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual4 Ad Code

শেয়ার করুন