Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ইয়াবার চালান ‍উদ্ধার, মোটরসাইকেল রেখে লাপাত্তা কারবারি

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ইয়াবার চালান ‍উদ্ধার, মোটরসাইকেল রেখে লাপাত্তা কারবারি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সোমবার (১৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি ও ১টি পালসার মোটরসাইকেল উদ্ধার করা।

Manual1 Ad Code

সিলেট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী দুজন পালিয়ে যায়।

Manual8 Ad Code

শেয়ার করুন