স্টাফ রিপোর্টার:
সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। ছিনতাইকারীরা নগদ দুই লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী ব্যবসায়ী।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সিলেট নগরীতে আরো দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন।
তিনি সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে এসে ব্যবসায়ী অপুকে ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ছিনতাইয়ের অভিযোগ পেয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।