নিজস্ব প্রতিবেদক :
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৩ জনকে আটক করেছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এই তথ্য জানায়। তারা মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা বাগানের স্বপ্নকলি এলাকার একটি বাড়ির পাশের সড়ক থেকে ৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা (২৬), শুকরা লোহার ছেলে আগুন লোহার (২৩) ও স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।
এসএমপি জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।