Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এসে যা করবেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০২:৩০ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৬ | ০২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এসে যা করবেন প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সিলেট থেকে। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ থেকে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। নির্বাচনের আড়াই মাস পর এবার প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আসছেন শ্বশুরবাড়ি সিলেটে। তাকে বরণ করতে প্রস্তুত সিলেট। আজ শনিবার সকালে তিনি সিলেট পৌঁছানোর কথা। দিনভর তিনি নানা কর্মসূচীতে অংশ নিবেন।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত সফরসূচী অনুযায়ী শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজারে পৌঁছাবেন। মাজার জিয়ারত শেষে সকাল ১১টায় তিনি সার্কিটহাউস সংলগ্ন সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় যাবেন। সেখানে ‘জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহিত প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি নগর ভবন চত্বরে সুধী সমাবেশে অংশ নেবেন।

সকাল পৌণে ১২টায় তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদী খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যে নগরভবন প্রাঙ্গন ত্যাগ করবেন। দুপুর ১২টায় তিনি নদী খনন কর্মসূচীর উদ্বোধন করবেন।
বেলা দেড়টায় প্রধানমন্ত্রী সার্কিট হাউসে ফিরবেন ও বিরতি নিবেন।

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষনে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

Manual8 Ad Code

বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual5 Ad Code

শেয়ার করুন