Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ওরিয়েন্টালের সামনে থেকে সিরাজ গ্রেফতার

admin

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৬:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ০৬:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ওরিয়েন্টালের সামনে থেকে সিরাজ গ্রেফতার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজ মিয়া (৪০)। তিনি সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার থানার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা এলাকার মৃত কুদরত আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার রেল কলোনীতে বসবাস করেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিঃ ওয়ার্কস এন্ড ট্রান্সপোর্ট-২ নামীয় ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানের সময় ৩৭০ পিস ইয়াবাবড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৫, তারিখ-২৫/০৭/২০২৬খ্রি. ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

শেয়ার করুন