Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কমছে না ভয়াবহতা, হাসপাতালে ২৭৮

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কমছে না ভয়াবহতা, হাসপাতালে ২৭৮

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে নতুন করে ৭৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬১১ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২০১ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলা রোগী), মৌলভীবাজারে ২৭ জন এবং সুনামগঞ্জে ৩২২ জন আক্রান্ত হয়েছেন।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৮ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৭৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল (৮৪ জন) ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (৮৩ জন)। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট অ্যাডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালেও সন্দেহভাজন রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হামে ১০৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেটে ৩৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন