Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কাভার্ড ভ্যান অনুসরণ করে সোয়া তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০২:৪২ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কাভার্ড ভ্যান অনুসরণ করে সোয়া তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিজিবি ও র‌্যাব অভিযান চালিয়ে সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। বুধবার মহানগরীর সুরমা আবাসিক এলাকার একটি গুদাম থেকে পণ্যগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় থেকে একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করতে থাকে র‌্যাব ও বিজিবির যৌথ দল। পরে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি গুদামে ভারতীয় পণ্যগুলো আনলোড করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব ও বিজিবির টহল দল চালককে আটক করেন।

পরে তার দেখানো মতে গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ী ও প্রসাধীন সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Manual7 Ad Code

শেয়ার করুন